Header Ads

সহীহ বুখারীঃ কিতাবুস সালাতঃ দুটি খুঁটির মাঝে জামাত ছাড়া একাকী নামায আদায় করার বর্ণনা

باب الصَّلاَةِ بَيْنَ السَّوَارِي فِي غَيْرِ جَمَاعَةٍ

পরিচ্ছেদ: দুটি খুঁটির মাঝে জামাত ছাড়া একাকী নামায আদায় করার বর্ণনা

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنَا جُوَيْرِيَةُ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ دَخَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم الْبَيْتَ وَأُسَامَةُ بْنُ زَيْدٍ وَعُثْمَانُ بْنُ طَلْحَةَ وَبِلاَلٌ، فَأَطَالَ ثُمَّ خَرَجَ، وَكُنْتُ أَوَّلَ النَّاسِ دَخَلَ عَلَى أَثَرِهِ فَسَأَلْتُ بِلاَلاً أَيْنَ صَلَّى قَالَ بَيْنَ الْعَمُودَيْنِ الْمُقَدَّمَيْنِ‏.‏

অনুবাদ: হযরত ইবনে ওমর (রা.) বলেন, আল্লাহর নবী (সা.) কা'বাঘরে প্রবেশ করলেন এবং তার সাথে উসামা ইবনে যায়েদ, ওসমান ইবনে তালহা ও বিলাল ছিলেন। সেখানে তিনি অনেক্ষণ অবস্থান করলেন। তারপর বাইরে এলেন। আমিই প্রথম ব্যক্তি যে তার পিছনে কা'বাঘরে প্রবেশ করেছিল। আমি বিলালকে প্রশ্ন করলাম, তিনি কোথায় নামায আদায় করলেন? তিনি বললেন, সামনের দু'টি স্তম্ভের মাঝখানে।

প্রাসঙ্গিক আলোচনা

হাদীসের সামঞ্জস্য: শিরোনামের সাথে হাদীসের সামঞ্জস্য فَسَأَلْتُ بِلاَلاً أَيْنَ صَلَّى قَالَ بَيْنَ الْعَمُودَيْنِ الْمُقَدَّمَيْنِ -এর সাথে।

হাদীসের পুনরাবৃত্তি: হাদীসটি বুখারী শরীফে ৫৭, ৬৭, ৭২, ২১৭, ৪১৯, ৬১৪ ও ৬৩১ পৃষ্ঠায় বর্ণিত হয়েছে।

 حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم دَخَلَ الْكَعْبَةَ وَأُسَامَةُ بْنُ زَيْدٍ وَبِلاَلٌ وَعُثْمَانُ بْنُ طَلْحَةَ الْحَجَبِيُّ فَأَغْلَقَهَا عَلَيْهِ وَمَكَثَ فِيهَا، فَسَأَلْتُ بِلاَلاً حِينَ خَرَجَ مَا صَنَعَ النَّبِيُّ صلى الله عليه وسلم قَالَ جَعَلَ عَمُودًا عَنْ يَسَارِهِ، وَعَمُودًا عَنْ يَمِينِهِ، وَثَلاَثَةَ أَعْمِدَةٍ وَرَاءَهُ، وَكَانَ الْبَيْتُ يَوْمَئِذٍ عَلَى سِتَّةِ أَعْمِدَةٍ، ثُمَّ صَلَّى‏.‏ وَقَالَ لَنَا إِسْمَاعِيلُ حَدَّثَنِي مَالِكٌ وَقَالَ عَمُودَيْنِ عَنْ يَمِينِهِ‏.‏

অনুবাদ: হযরত আব্দুল্লাহ ইবনে ওমর (রা.) বলেন, আল্লাহর রাসূল (সা.), উসামা ইবনে যায়েদ, বিলাল ও ওসমান ইবনে তালহা হাজাবী কা'বাঘরে প্রবেশ করলেন। প্রবেশ করার পর উমসান দরজাটি বন্ধ করে দিল। আর তিনি (রাসূল) সেখানে কিছুক্ষণ অবস্থান করলেন। তিনি বাইরে আসার পর আমি বিলালকে প্রশ্ন করলাম, আল্লাহর নবী (সা.) কি করলেন? বিলাল বললেন, তিনি একটি স্তম্ভ বাঁম দিকে, একটি স্তম্ভ ডান দিকে এবং তিনটি স্তম্ভ পিছনে রেখে নামায আদায় করলেন। সে সময় কা'বাঘরে ছয়টি স্তম্ভ ছিল। বর্ণনান্তরে তিনি দু'টি স্তম্ভ ডান দিকে রাখলেন।

হাদীসের সামঞ্জস্য: শিরোনামের সাথে হাদীসের সামঞ্জস্য جَعَلَ عَمُودًا عَنْ يَسَارِهِ، وَعَمُودًا عَنْ يَمِينِهِ -এর সাথে।

হাদীসের পুনরাবৃত্তি: হাদীসটি বুখারী শরীফে ৭২ পৃষ্ঠায় বর্ণিত হয়েছে।


শিরোনামের উদ্দেশ্য: শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী (র.) বলেন- اي هي جائزة والكراهة ليس الا في الصلوة بين السواري في الجماعة অর্থাৎ খুঁটিসমূহের মাঝে দাঁড়িয়ে নামায পড়া জায়েয আছে। মাকরূহ হলো কেবলমাত্র জামাতে নামাজের ক্ষেত্রে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি একাকী নামায পড়তে চায়, তাহলে দুটি খুঁটির মাঝে দাঁড়িয়ে নামায পড়তে পারে। যেমন ইমাম বুখারী শিরোনামে غيرجماعة-এর শর্ত লাগিয়ে স্পষ্ট করে দিয়েছেন যে, কোনো কোনো রেওয়ায়েতে যে খুঁটির মাঝে দাঁড়িয়ে নামায পড়ার নিষেধাজ্ঞা রয়েছে তার সম্পর্ক হলো জামাতের ক্ষেত্রে। ইমাম বুখারী এ বাবে দুটি হাদীস উল্লেখ করে প্রমাণ করে দিয়েছেন যে, নবী করীম (সা.) কা’বা শরীফের মধ্যে খুঁটিসমূহের মাঝে নামায পড়েছেন। বুঝা গেল, খুঁটির মাঝে একাকী নামায পড়া জায়েয আছে।

ব্যাখ্যা:

প্রশ্ন: বাবের দ্বিতীয় রেওয়ায়েত তথা ইমাম মালেকের রেওয়ায়েতের উপর প্রশ্ন হয় যে,¬ جَعَلَ عَمُودًا عَنْ يَسَارِهِ، وَعَمُودًا عَنْ يَمِينِهِ তাহলে এখানে দুটি খুঁটি হলো, এরই পর বলছেন وَثَلاَثَةَ أَعْمِدَةٍ وَرَاءَهُ অর্থাৎ তিনটি খুঁটি তিনি পিছনের দিকে রেখেছেন। এভাবে সর্বমোট পাঁচটি খুঁটি হলো। অতঃপর বলছেন- وَكَانَ الْبَيْتُ يَوْمَئِذٍ عَلَى سِتَّةِ أَعْمِدَةٍ অর্থাৎ তৎকালীন যুগে বায়তুল্লায় ছয়টি খুঁটি ছিল।

উত্তর: আল্লামা আইনী আল্লামা কিরমানী হতে জবাব উল্লেখ করেছেন যে, عمود শব্দটি হলো جنس যা এক, দুই সকলেরই  সম্ভাবনা রাখে। যেমন ইমাম মালেকেরই অপর এক রেওয়ায়েতে আছে- فقال عمودين عن يساره وعمودا عن يمينه তাছাড়া মুসলিম শরীফেও একটি রেওয়ায়েতে আছে- عمودين عن يساره و عمودا عن يمينه সুতরাং বলা হবে মূলতঃ বামদিকে দু’টি খুঁটি ছিল। এভাবে মোট ছয়টি খুঁটিই হলো।

বিস্তারিত জানতে হলে দেখুন উমদাতুল কারী


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.